News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

জিয়াউর রহমানের সততা দেশপ্রেম বুকে ধারণ করতে হবে : সাখাওয়াত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৮:০৫ পিএম জিয়াউর রহমানের সততা দেশপ্রেম বুকে ধারণ করতে হবে : সাখাওয়াত

৫ জুন শুক্রবার স্বাধীনতার ঘোষক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৬নং ওয়াড বিএনপির সভাপতি আল আমিন প্রধানের উদ্যোগে মিলাদ মাহফিল দোয়া ও নেওয়াজ বিতরন অনুষ্ঠিত হয়েছে।

আল-আমিন প্রধান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম ও ভালোবাসার নীতির কথা স্মরণ করেন।

তিনি বলেন, জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম, ভালোবাসার সেই নৈতিকতাকে বুকে ধারণ করে আজ আমাদের অঙ্গীকার হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো সৎ হয়ে বাংলাদেশকে গড়ে তোলার আদর্শ নীতি নৈতিকতা লালন করব।

‎‎দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক মনির হোসেন খান, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র সভাপতি মাসুদ রানা, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ও সদর থানা বিএনপি সাধারন সম্পাদক আনোয়ার প্রধান সহ অন্যন্যরা।