News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের দোয়ায় জাকির খান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৮:০৪ পিএম মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের দোয়ায় জাকির খান

৫ জুন শুক্রবার স্বাধীনতার ঘোষক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে  কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ ১ নং গেইট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মিলাদ মাহফিল দোয়া ও  নেওয়াজ বিতরন অনুষ্ঠিত হয়েছে।

দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সফলতম সভাপতি ও  নারায়ণঞ্জ মহানগর বিএনপি'র নেতা এবং সিটি বন্ধন ও উৎসব পরিবহন পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা জাকির খান।

আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা  সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সেলিম, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব মোঃ ফারুক আহমেদ, উৎসব পরিবহন লিমিটেডের এমডি নাজিম আহমেদ, সিটি বন্ধন পরিবহনের এমডি দেলোয়ার হোসেন, পরিচালক শাহাদাত হোসেন খান লিটন, সাদ্দাম হোসেন, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সহ-সভাপতি সালেহ আহমদ রনি,  সহ-সভাপতি মশিউর রহমান চৌধুরী মশু,সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, সহ-সভাপতি মির্জা সেলিম, সদর থানা গার্মেন্ট শ্রমিক দলের সভাপতি এজাজ চৌধুরী,  সদর থানা কৃষক দলের অন্যতম নেতা মোহাম্মদ জুয়েল হোসেন, মোঃ সাব্বির, মোহাম্মদ রাজু ভূঁইয়া সহ  আরো অনেকে।