News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইসলামী ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার ঈদ পুনর্মিলনী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুন ১১, ২০২৬, ১০:২০ পিএম ইসলামী ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার ঈদ পুনর্মিলনী

১১ জুন বুধবার বাদ জোহর সংগঠনের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুহা. আবরারুল করীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউসার আহমেদ-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর-এর সাধারণ সম্পাদক মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ সানভীর।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও কর্মীদের মাঝে পারস্পরিক সম্পর্ক দৃঢ়করণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।