News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিদ্যানিকেতন হাই স্কুলে দেশীয় ফলের উৎসব


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১১, ২০২৬, ১০:০০ পিএম বিদ্যানিকেতন হাই স্কুলে দেশীয় ফলের উৎসব

শিশু কিশোর সহ নতুন প্রজন্মের কাছে দেশীয় ফলকে পরিচয় করিয়ে দেয়ার জন্য বিদ্যানিকেতন হাই স্কুলে ফল উৎসবের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে দিন ব্যাপী ফল উৎসবে শিক্ষার্থী ও শিক্ষকরা ৩২ টি ষ্টলে দেশীয় ফলের প্রদর্শনীতে ৪২ পদের ফলের মধ্যে ছিলো হারিয়ে যাওয়া ফল ঢেউয়া, কাউ, লটকন, পেলাগোটা, বেত্তুন, আমড়া, বিভিন্ন প্রকারের আম, আনারস, জাম, লিচু, কলা, পেপে, কামরাঙ্গা,সহ অনেক ফল।

উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টিবোর্ডের সদস্য আবদুস সালাম, মনির হোসেন খান, মোয়াজ্জেম হোসেন সোহেল, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, হাবিবুর রহমান, কামরুন্নাহার কাকলী, হাবিবা সুলতানা।

স্কুলের দেড় হাজার ছাত্র ছাত্রী এ ফল উৎসবে অংশ গ্রহন করে।