News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

নৈরাজ্য ঠেকাতে শহরে আশার শোডাউন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬, ০৮:১৩ পিএম নৈরাজ্য ঠেকাতে শহরে আশার শোডাউন

নারায়ণগঞ্জে নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধের বার্তা দিয়ে নেতাকর্মীদের নিয়ে শোডাউন করেছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।

এসময় তিনি নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের কথিত নাশকতার অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

শুক্রবার ১৪ আগস্ট রাতে নারায়ণগঞ্জ শহরে নেতাকর্মীদের নিয়ে এ শোডাউন করেন আবুল কাউসার আশা। শোডাউনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এসময় আবুল কাউসার আশা বলেন, সারা দেশব্যাপী নৈরাজ্যের পাঁয়তারা চলছে। বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ সংগঠনের নেতৃবৃন্দ গ্রেপ্তার হচ্ছেন। তারা জানমালের ক্ষতি করার চেষ্টা করছেন। আমরা এটা প্রতিহত করার জন্য বন্দর থানা ও সদর থানা পুলিশের পাশাপাশি জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছি।

তিনি আরও বলেন, যেকোনো ধরনের নৈরাজ্য কিংবা জনগণের জানমালের যেন ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে আমরা অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাব।