আমেরিকার নিউইয়র্কে নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, শামীম ওসমান দল ক্ষমতায় থাকলে বেডা গিরি দেখায় আর দল ক্ষমতায় না থাকলে সে পালিয়ে বেড়ায়।
শুক্রবার ১৪ আগস্ট বাদ জুম্মা কেন্দ্রীয় রেলস্টেশনে পথশিশুদের মাঝে খাবার বিতরণের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন প্রতিক্রিয়া জানিয়েছেন।
টিপু বলেন, শামীম ওসমান রাজনৈতিক কর্মকান্ডকে ভয় পান। সুতরাং সে নিউইয়র্কে বসে কি বললো না বললো তাতে কিছু যায় আসেনা। উনার স্বভাবই হচ্ছে দল ক্ষমতায় আসলে বেডাগিরি দেখায়। আর ক্ষমতা গেলে পালিয়ে বেড়ায়। অতএব শেয়ালের মত লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া খেলোয়াড়দের বিরুদ্ধে কথা বলা আমাদের শোভা পায়না। অমুক দিন তমুক দিন আসবো। তার নাতিকে নিয়ে গেছে এসব ডাহা মিথ্যা কথা বলে মানুষের সিম্পেতি পাওযার দিন শেষ হয়ে গেছে। সে একটা খুনি, সে রাজনৈতিক নাটক বাজ, যে কথায় কথায় মিথ্যা কথা বলে তার ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই। তার সৎ সাহস থাকলে বাংলার মাটিতে নারায়ণগঞ্জের মাটিতে এসে কথা বলুক। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সে যেভাবে অবৈধ অস্ত্র নিয়ে পাখির মত গুলি করে মানুষ মেরেছে। রিয়া গোপ, স্বজন সহ ফতুল্লা সিদ্ধিরগঞ্জ যাত্রা বাড়িতে অজস্র মানুষকে হত্যা করেছে। বাপ ছেলে একসাথে অস্ত্র নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করেছে যার চোখে কোনো লজ্জা নেই, যার ভেতরে কোনো মানবাধিকার নেই আমেরিকা কেন সে যেখানে বসেই কথা বলুক মানুষ তার কথা খায় না।

































আপনার মতামত লিখুন :