নগরীর মাসদাইর এলাকা ইতোমধ্যে ডেঞ্জারজোন হিসেবে পরিচিতি পেয়েছে। ওই এলাকায় ইতোমধ্যে মাদক ব্যবসাকে কেন্দ্র বেশ কয়েকজনকে কুপিয়ে আহত করা থেকে শুরু করে র্যাবের সাথে গুলি বিনিময়ে একজন গৃহবধূ গুলিবিদ্ধ সহ র্যাব সদস্যদের কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। সেই মাসদাইর এলাকায় এবার মাদক বিক্রেতারা পোস্টারিং করে মাদক বিক্রি করার মত ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় এখানে কম দামে মাদক পাওয়া যায়।
ভিডিও এর পোস্ট দাতাকে বলতে শোনা যাচ্ছে মাসদাইর বাজার কানদ্দোইনা বাড়ি স্পট এখানে কম দামে মাদক পাওয়া যায়। যার যার লাগবে মাসদাইর বাজার কইনদ্দোইনা বাড়ি চলে আসবেন। বেগম রোকেয়া স্কুলের সামনে কম দামে মাদক পাওয়া যায় মাসদাইর বাজার।
সচেতন মহলের মতে, এমন ঘটনা শুধু সামাজিক অবক্ষয়ই নয় এটা প্রশাসনের নিষ্ক্রিয়তা প্রকাশ পায়। অপরাধীদের মাঝে পুলিশের ভয় থাকা টা স্বাভাবিক। কিন্তু এখানে অপরাধ এবং মাদক বিক্রির মত জঘন্য কাজকে তারা মাল্টি লেভেলে নিয়ে গেছে। অফ লাইনে যেমন সস্তায় মাদক বিক্রির বিজ্ঞাপন প্রদর্শন করছেন অপরদিকে সেটিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার-প্রচারণা চালাচ্ছে। আর নারায়ণগঞ্জের প্রশাসনের এ ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই বললেই চলছে।




































আপনার মতামত লিখুন :