News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬, ০৮:২১ পিএম জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন

নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা ও জাপানে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার গড়ার প্রস্তুতি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে শহরের কলেজ রোড এলাকায় নবনির্মিত শাখাটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হেসেন পন্টি। এ সময় প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আফজাল হোসেন পন্টি বলেন, অবৈধভাবে বিদেশে না গিয়ে ভাষা শিখে বৈধভাবে জাপানে যাওয়ার সুযোগ নিতে পারে নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা। যুব সমাজ বিদেশে গিয়ে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। হিকারি এডুকেশন আগ্রহীদের জন্য সে সুযোগ তৈরী করেছে। তারা সহজে জাপানী ভাষা শিখা ও জাপানে যাওয়ার জন্য সহযোগিতা কথা জানিয়েছে। এটা আমাদের জন্য ভাল কিছু বয়ে আনবে। আমি হিকারি এডুকেশন প্রতিষ্ঠানকে বলবো আগ্রহীদের ভাল ব্যাবস্থাপনা ও সেবা নিশ্চিত করে আন্তরিকতার সাথে এই প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনবে।

হিকারি এডুকেশনের পরিচালক কাউছার হোসেন বলেন, জাপানে পড়াশোনা ও ক্যারিয়ার গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সঠিক প্রস্তুতি ও প্রয়োজনীয় গাইডলাইন দেওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে হিকারি এডুকেশনের নারায়ণগঞ্জ শাখা। এখানে জাপানে উচ্চশিক্ষা, জাপানি ভাষা শিক্ষা এবং ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের সঠিক প্রস্তুতি ও দিকনির্দেশনা দিয়ে আসছে। শিক্ষার্থীদের কাছে সেবা আরও সহজে পৌঁছে দিতে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির শাখা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে নতুন শাখার যাত্রা শুরু হলো।

উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ফ্রি সেমিনারের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে উদ্বোধনী বিশেষ অফার হিসেবে জাপানি ভাষা কোর্সে ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

হিকারি এডুকেশনের নারায়ণগঞ্জ শাখাটির বর্তমান ঠিকানা, ২৭ বুবলি ম্যানশন, কলেজ রোড, বড় মসজিদ গলি, (আল্লামা ইকবাল রোড), নারায়ণগঞ্জ।