News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

খালেদা জিয়ার জন্মদিনে আড়াইহাজারে ছাত্রদলের দোয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬, ০৯:১৭ পিএম খালেদা জিয়ার জন্মদিনে আড়াইহাজারে ছাত্রদলের দোয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক নবী হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রনেতা শান্ত, সোহাগ, জীবন, সাঈদ খন্দকার, আলামিন, মামুন, সরকারি সফর আলী কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক শান্ত আহমেদ, গোপালদী পৌরসভা ছাত্রনেতা ইয়ামিন, পারভেজ, কবির ও শোহেব।

এছাড়া বিশনন্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক দিপু, ইয়ামিন, রায়হান, ইমন, অলি, হামীম, সোহাগ, রিফাত ও রাকিব, খাগকান্দা ছাত্রদল নেতা উজ্জ্বল, অমিত, হাসীব ও মাহমুদ এবং মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদল নেতা জীবনসহ সংগঠনের আরও নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা স্মরণ করেন। পরে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।