News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

দেশনেত্রীর ত্যাগই দেশবাসীর ঐক্যের শক্তি : আবুল কাউসার আশা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬, ০৮:০০ পিএম দেশনেত্রীর ত্যাগই দেশবাসীর ঐক্যের শক্তি : আবুল কাউসার আশা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে বিশেষ শ্রদ্ধা ও শুভেচ্ছা বার্তা দিয়েছেন মহানগরের যুগ্ম আহ্বায়ক এবং সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবুল কাউসার আশা বলেন, বাংলা ও বাঙালির স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি জোরদারে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। এ দেশের মানুষের অধিকার আদায়ে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন।

তিনি আরও বলেন, সংসদীয় সরকার ব্যবস্থা পুনরুপর্র্বতন থেকে শুরু করে নারী শিক্ষার প্রসার এবং দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে দেশনেত্রীর দূরদর্শী সিদ্ধান্ত আজও প্রশংসিত। তাঁর ত্যাগ ও আদর্শ থেকে প্রেরণা নিয়েই আজ নারায়ণগঞ্জের মাঠপর্যায়ের রাজপথের সৈনিকেরা আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ রয়েছে।

জন্মদিনে দেশনেত্রীর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানান তিনি।