News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

আমরা চাই নারায়ণগঞ্জ গডফাদারমুক্ত জেলা গড়ে তুলতে : টিপু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬, ০৯:৩৬ পিএম আমরা চাই নারায়ণগঞ্জ গডফাদারমুক্ত জেলা গড়ে তুলতে : টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, বিগত ১৬ বছরে নারায়ণগঞ্জের স্টেডিয়ামকে ধ্বংস করে গেছে। ফ্যাসিষ্টরা পূর্ণাঙ্গ স্টেডিয়াম করতে পারেনি, কেউ খেলা আয়োজন করতে ভয় পেত। নারায়ণগঞ্জকে গ্রিন এন্ড ক্লিন হিসেবে জনগণকে উপহার দিতে চাই। যেখানে থাকবে না কোন গডফাদার, থাকবে না কোন চাঁদাবাজি থাকবে না কোন সন্ত্রাসী। স্কুল কলেজ পর্যায়ে দাবাড়– খেলা আয়োজন করতে চাই। আগামী দুই মাসের মধ্যে দেশী বিদেশী খেলোয়াড় এনে বেগম খালেদা জিয়ার স্মরণে দাবা টুর্নামেন্ট আয়োজন করবো। আমরা চাই নারায়ণগঞ্জ গডফাদারমুক্ত জেলা গড়ে তুলতে।

শনিবার ১৫ আগষ্ট নারায়ণগঞ্জ চেস একাডেমীর আয়োজনে দুইদিন ব্যাপী ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ভেন্যুতে বাংলাদেশ ভারত ও শ্রীলংকার প্রতিভাবান ৩০ জন দাবাড়ুরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। এতে ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন অর্জন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের নারায়ণগঞ্জের প্রিন্সিপাল প্রফেসর মোঃ জহির উল্লাহ, চেস বাংলাদেশ ডটকমের সম্পাদক ও ক্রীড়া উদ্যোক্তা মোসালিন আহমেদ এবং প্রতিযোগিতায়র প্রধান বিচারক এফএ মোহাম্মদ শামীম।

৬০ মিনিটে (প্রতি চালের জন্য ৩০ সেকেন্ড বৃদ্ধি) ৫ রাউন্ড সুইস সিস্টেমে পরিচালিত প্রতিযোগিতা ১৪ ও ১৫ আগষ্ট দুই দিন ব্যাপী দাবা টুর্নামেন্টে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খেলা পরিচালনা হয়।