মাদক ও কিশোরগ্যাং শুধু একটি পরিবারের নয়, বরং পুরো সমাজের জন্য ভয়াবহ হুমকি হিসেবে উল্লেখ করে মহানগর জামায়াতের আমীর আব্দুল জব্বার মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও কিশোরগ্যাংমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
শুক্রবার ১৪ আগস্ট ফতুল্লার কায়েমপুর পুরাতন জামে মসজিদে জুমার নামাজের আগে সংক্ষিপ্ত আলোচনায় মুসল্লিদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার জুমার নামাজে তিনি মসজিদের মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
আর এ সময় তিনি বর্তমান সমাজের অন্যতম ভয়াবহ সমস্যা মাদক ও কিশোরগ্যাংয়ের বিস্তার নিয়ে আলোচনা করেন। সেই সাথে তিনি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও কিশোরগ্যাংমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
আবদুল জব্বার বলেন, মাদক ও কিশোরগ্যাং শুধু একটি পরিবারের নয়, বরং পুরো সমাজের জন্য ভয়াবহ হুমকি। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তুলে সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ নির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।


































আপনার মতামত লিখুন :