News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

ক্রেতার মৃত্যুতে পরিবারকে সুরক্ষা সহায়তা দিলো ওয়ালটন প্লাজা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬, ০৮:৫৭ পিএম ক্রেতার মৃত্যুতে পরিবারকে সুরক্ষা সহায়তা দিলো ওয়ালটন প্লাজা

ওয়ালটন প্লাজায় সকল কিস্তি গ্রাহকদের জন্য রয়েছে 'কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড'। এর মাধ্যমে একজন গ্রাহক ওয়ালটন গ্রুপের সাথে চুক্তিবদ্ধ (হসপিটাল, রেস্টুরেন্ট, ফ্যাশন হাউজ, হোটেল) প্রতিষ্ঠান থেকে নানান ডিসকাউন্ট সুবিধা  উপভোগ করতে পারবেন। 

এছাড়া কিস্তি ক্রেতা গ্রাহক যদি কিস্তি চলমান সময় মৃত্যু বরন করেন তাহলে প্রতিষ্ঠানটি ৫০ হাজার টাকা থেকে ৩ লাখ টাকা আর্থিক সুবিধা প্রদান করেন। এছাড়া কিস্তি চলাকালিন সময় গ্রাহকের পরিবারের সদস্য কোনো সদস্য মারা গেলে ২৫ হাজাএ টাকা থেকে দেড় লাখ টাকা আর্থিক সুবিধা প্রদান করেন।

সেই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা-চাষাড়া শাখার গ্রাহক আতা উল্লাহ মৃত্যুবরণ করলে গত ১৩ আগস্ট তার সহায়তা গ্রহণকারী নমিনি স্ত্রী জাহানারা বেগম এর নিকট আর্থিক সুবিধা হস্তান্তর করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার জনাব হাসান তারিক, নারায়নগঞ্জ এরিয়ার আরসিএম জনাব আশিক হোসেন, নারায়নগঞ্জ এরিয়ার আরএসএম জনাব আরিফ মহিউদ্দিন  এছাড়া ওয়ালটন প্লাজা-চাষাড়া শাখার শাখা ব্যবস্থাপক জনাব জাকারিয়া ইয়ামিন ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।