News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্লাস নিলেন এমপি আল আমিন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৬, ০৯:২০ পিএম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্লাস নিলেন এমপি আল আমিন

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিয়ে বিশেষ ক্লাস নিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আল আমিন।

শুক্রবার সকালে জেলা পরিষদের ডাক বাংলোতে ইউসিসি আয়োজিত সাধারণ জ্ঞান ক্লাসে লেকচারার হিসেবে অংশ নেন আল আমিন।  এই ক্লাসে তিনি সাধারণ জ্ঞান, ভুগোল নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করেন। সেই সাথে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা ও পড়াশোনার কৌশল নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

ক্লাসে এমপি আল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য শুধু এইচএসসিতে ভালো ফলাফল করলেই হবে না। পরীক্ষার পর থেকে নিয়মিত অধ্যয়ন, আত্মবিশ্বাস ও সময়ের সঠিক ব্যবহারও জরুরি। ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে শিক্ষার্থীদের নির্দিষ্ট পরিকল্পনা করে পড়াশোনা করার পরামর্শ দেন তিনি।

তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সাধারণ জ্ঞান আত্মস্থ করার প্রয়োজনীয় কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কেও শিক্ষার্থীদের ধারণা দেন।

ক্লাসে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে এমপি আল আমিনের সরাসরি ক্লাস নেওয়া তাদের জন্য ব্যতিক্রমী অভিজ্ঞতা। একজন জনপ্রতিনিধি তার নিজ কাজের বাইরে এসেও তার পুরোনো শিক্ষকতা পেশাকে ধরে রাখতে পেরেছেন এটা সত্যিই অতুলনীয়। সেই সাথে নতুন অভিজ্ঞতাও বটে।

উল্লেখ্য, এমপি আবদুল্লাহ আল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। দীর্ঘদিন তিনি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ শিক্ষকতা করেছেন এবং ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে প্র‍্যাকটিস করছেন। সংসদ সদস্য হওয়ার আগেও শিক্ষকতা পেশা ধরে রেখেছিলেন। তবে এমপি হবার পর ক্লাসে ফেরা এটিই প্রথম।