নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জে ১নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছে নাসিকের উচ্ছেদকারী দল। বৃহস্পতিবার ২৭ আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় সিদ্ধিরগঞ্জ লেক এবং পুল এলাকায় রাস্তার পাশে অবৈধ ভাবে গড়ে উঠা কয়েক শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ হওয়ার দোকানদারদের মধ্যে বেশ কয়েকজন জানান, সিটি কর্পোরেশন থেকে উচ্ছেদ করে উঠিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই সিটি কর্পোরেশন থেকে আগেই এই উচ্ছেদের কথা জানানো হয়েছিলো। উচ্ছেদের কথা জানিয়ে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছিলো সরে যাওয়ার জন্য। কিন্তু আমাদের তো কোথায় এসব সরিয়ে নেওয়ার জায়গা নাই এটাই আমাদের কর্মসংস্থানের একমাত্র অবলম্বন ছিলো।






































আপনার মতামত লিখুন :