News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

গ্যাস বিদ্যুৎ সংকট মোকাবেলায় ১১ দফা দাবীতে বিকেডিওএ’র স্মারকলিপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৬, ১০:০৩ পিএম গ্যাস বিদ্যুৎ সংকট মোকাবেলায় ১১ দফা দাবীতে বিকেডিওএ’র স্মারকলিপি

নীট ডাইং ও টেক্সটাইল শিল্পে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, পর্যাপ্ত গ্যাসের চাপ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থেকে রক্ষা সহ ১১ দফা দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন (বিকেডিওএ) উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।

তাদের ১১ দফা দাবী হলো- গ্যাস ও বিদ্যুৎ সংকটজনিত কারণে কোনো শিল্প প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে বিল পরিশোধ করতে ব্যর্থ হলে বকেয়া বিলের কারণে তাৎক্ষণিকভাবে গ্যাস বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে তাই বিগত ৩ মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল ১২ মাসের কিস্তিতে নেয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। গ্যাস ও বিদ্যুৎ সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় আয় সংগ্রহে বিলম্ব হচ্ছে, তাই বিদ্যুৎ ও গ্যাস বিল নিয়মিত প্রদানে সমস্যা সৃষ্টি হচ্ছে। যেহেতু সংযোগ বিচ্ছিন্ন করলে শিল্প কারখানা বন্ধের কারণে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হবে তাই সংযোগ বিচ্ছিন্ন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

নীট ডাইং ও টেক্সটাইল শিল্পাঞ্চলে গ্যাসের চাপ না থাকার কারনে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে আছে। গ্যাসে চাপ কমে যাওয়ার প্রকৃত কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধান, পর্যাপ্ত গ্যাস সরবরাহ ও প্রয়োজনীয় গ্যাসের চাপ নিশ্চিত করতে হবে।

শ্রমিক ও কর্মচারীর ৩ মাসের বেতনের সমপরিমান অর্থ সুদবিহীন ২% সাভিস চার্য সহ লোন হিসাবে প্রধানের জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।

শিল্প-কারখানার উৎপাদন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা।

শিল্পাঞ্চলে লোডশেডিংয়ের ক্ষেত্রে নীট ডাইং ও রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ করা।

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহকারী সংশ্লিষ্ট সংস্থাগুলোর। চালু করা। সঙ্গে শিল্প মালিকদের সমন্বয়ের জন্য জরুরি মনিটরিং ও সমন্বয় ব্যবস্থা।

শিল্পাঞ্চলভিত্তিক গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের জন্য একটি বিশেষ কন্ট্রোল/হটলাইন ব্যবস্থা চালু করা যেতে পারে, যাতে শিল্প মালিকরা জরুরি সমস্যার দ্রুত সমাধান পেতে পারেন।

গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী ও স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা ও প্রণোদনার ব্যবস্থা গ্রহণ করা।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এবং শিল্প মালিকদের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জরুরি বৈঠক করে দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

দেশের রপ্তানি আয় ও কর্মসংস্থান রক্ষায় নীট ডাইং শিল্পের বর্তমান সংকটকে জাতীয় গুরুত্বপূর্ণ শিল্প সংকট হিসেবে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এ বিষয়ে বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন (বিকেডিওএ)র সভাপতি মো. আমজাদ হোসেন বলেন, বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী খাত হচ্ছে নীট ডাইং শিল্প। দেশিও শিল্প এবং রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রা অর্জন, শিল্পায়ন এবং বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বেশ কিছুদিন ধরে দেশে তীব্র গ্যাস সংকট থাকায় এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিল্প-কারখানাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, গার্মেন্টস, নীট, ডাইংসহ সংশ্লিষ্ট পুরো শিল্পখাতের সরবরাহ ব্যবস্থা ও রপ্তানি কার্যক্রমে বিরূপ প্রভাব পরেছে। বর্তমান পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখা, কর্মসংস্থান বজায় রাখা, রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখা এবং দেশের অর্থনৈতিক কর্মক্ষম সচল রাখার স্বার্থে মানবিক ও বাস্তব ভিত্তিক পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আমরা তাদের স্মারকলিপি গ্রহণ করেছি। আমরা এই বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলবো।