নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর চাহিদা পত্রে (ডিও লেটার) রূপগঞ্জে র গুরুত্বপূর্ণ তিনটি খালের পুনঃখনন কাজ দ্রুত বাস্তবায়নে প্রয়োজনী প্রশাসনিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
খাল তিনটি হলো প্রধান নিষ্কাশন খাল, কেন্দুয়া খাল, ও এনএনডিটি প্রধান নিষ্কাশন খাল।
১৯ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, সংসদীয় আসন-২০৪ নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)-এর সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া তাঁর নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ তিনটি খালের পুনঃখনন কাজ দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে রূপগঞ্জের প্রধান নিষ্কাশন খাল, কেন্দুয়া খাল এবং এনএনডিটি প্রধান নিষ্কাশন খালের পুনঃখনন কাজ দ্রুত বাস্তবায়নের জন্য পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। চিঠিতে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।







































আপনার মতামত লিখুন :