News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

সড়ক দখল করে রাখে উৎসব ও বন্ধন বাস, স্থানান্তর দাবী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৬, ১০:২১ পিএম সড়ক দখল করে রাখে উৎসব ও বন্ধন বাস, স্থানান্তর দাবী

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহবায়ক মৌমিতা নূর ও সদস্য সচিব তাহমিদ আনোয়ার যৌথ বিবৃতিতে বলেন,‎ নারায়ণগঞ্জ শহরের ২ নং গেইট এলাকায় রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকা উৎসব ও বন্ধন পরিবহনের বাস শিক্ষার্থীসহ সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি করছে। বিশেষ করে নারায়ণগঞ্জ হাই স্কুল ও নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের নিয়মিত চলাচলের পথে এসব বাস কার্যত প্রতিবন্ধকতা তৈরি করছে।

‎ব্যস্ততম এই সড়কে বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে থাকায় যানজট সৃষ্টি হচ্ছে, পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং শিক্ষার্থীদের বিদ্যালয় ও কলেজে যাতায়াত অনিরাপদ হয়ে উঠছে। একই সঙ্গে জরুরি প্রয়োজনে চলাচলকারী সাধারণ জনগণকেও দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে।

‎দুঃখজনক বিষয় হলো, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ও স্থায়ী কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। আমরা মনে করি, শুধু সাময়িকভাবে রাস্তা পরিষ্কার করে এই সমস্যার সমাধান সম্ভব নয়। এই বাস টার্মিনাল/বাস দাঁড়ানোর স্থান অন্যত্র স্থায়ীভাবে স্থানান্তর না করা পর্যন্ত ২ নং গেইট এলাকার যানজট ও জনদুর্ভোগের স্থায়ী সমাধান হবে না।

‎আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে বলতে চাই,শিক্ষার্থীদের নিরাপদ চলাচল ও নগরবাসীর স্বাভাবিক যাতায়াত কোনোভাবেই অবহেলার বিষয় হতে পারে না। দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।