News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

আড়াইহাজারে দুই মাদকসেবীর কারাদণ্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৬, ০৯:৫৭ পিএম আড়াইহাজারে দুই মাদকসেবীর কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

তাঁদের মধ্যে মো. মন্নানকে ১৫ দিনের এবং মো. আলামিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ২৭ আগস্ট দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের আদালত এ দণ্ড-াদেশ দেন।

দ-প্রাপ্ত মন্নানের বয়স ৫৫ বছর। তিনি আড়াইহাজার থানার উলুকান্দি পূর্বপাড়া এলাকার মৃত ছামাদের ছেলে।  তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাঁকে ১০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দেন।

অন্যদিকে একই এলাকার বাসিন্দা মো. আলামিনের বয়স ২৫ বছর। তিনি মৃত আব্দুর রহমানের ছেলে। তাঁকে ৫০ টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদালতের আদেশ অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত দুজনকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।