News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

কবর খোড়ার সরঞ্জাম দিলো মাসদাইর যুব সমাজ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৬, ০৭:৩০ পিএম কবর খোড়ার সরঞ্জাম দিলো মাসদাইর যুব সমাজ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও মাসদাইর যুব সমাজের উপদেষ্টা মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নির্দেশনায় মাসদাইর কান্দল মিয়ার বাড়ি গোর কমিটিকে কবর খোড়ার সরঞ্জাম প্রদান করেছেন মাসদাইর যুব সমাজ।

রোববার ২৩ আগষ্ট বাদ আসর মাসদাইর কান্দল মিয়ার বাড়ি গোর কমিটির প্রধান মোহাম্মদ তাজু’র হাতে কবর নির্মাণে কোদাল, শাবল, খুনতি, জুতা সহ অন্যান্য মালামাল তুলে দেন মাসদাইর যুব সমাজের সদস্যবৃন্দরা।

মাসদাইর যুব সমাজ সংগঠন সব সময় মানুষের কল্যাণে পাশে আছে ভবিষ্যতে থাকবে বলে প্রত্যয় করে সদস্য ও এলাকার মুরব্বীরা।

তারা বলেন, ইসলাম ধর্মে মৃত ব্যক্তির জন্য কবর খনন করা একটি অত্যন্ত পূণ্যের ও নেকীর কাজ। এটি মৃত ব্যক্তির দাফন ও কাফন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা সামষ্টিক দায়িত্ব বা কিফায়া হিসেবে বিবেচিত।

নেক কাজের সহযোগিতার অংশ হিসেবে কবর খননকারী অশেষ সওয়াবের অধিকারী হন, যা আল্লাহ তাআলা পছন্দ করেন। হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জন্য কবর খনন করে এবং তাতে দাফন সম্পন্ন করে, আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত তার জন্য একটি বাসস্থান বা আশ্রয় দানের সমপরিমাণ সওয়াব দান করেন।