সরকারকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদুৎ-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং দলীয়করণ বাদসহ ছয় দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের জোটের ঢাকা-চট্টগ্রামের লংমার্চের সিদ্ধিরগঞ্জের পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রাম অভিমুখী আমাদের এই লংমার্চ সফল হবে। তেল-গ্যাস-বিদ্যুৎ এই সরকারকে অবশ্যই সরবরাহ করতেই হবে, নয়তো সরকার গদি ছাড়তে বাধ্য হবে।
এসময় তিনি অনতিবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে বলেও দাবি জানান।
































আপনার মতামত লিখুন :