News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

বন্দরে ৪ মাদকসেবীকে সশ্রম কারাদণ্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১০:০২ পিএম বন্দরে ৪ মাদকসেবীকে সশ্রম কারাদণ্ড

বন্দরে পুলিশ কর্তৃক আটককৃত ৪ মাদকসেবীকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড করেছে বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর  বিকেলে বিজ্ঞ আদালতের বিচারক  সামারি ট্রায়ালে আটককৃতদের এ  কারাদণ্ড ও অর্থদণ্ড করে। এর আগে গত বুধবার ২ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টায় বন্দর থানার বেপারীপাড়া বালুর মাঠের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলো বন্দর সিরাজ শাহ মাজারের পিছনে কুশিয়ারা এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে আব্দুল মালেক (৫৮) একই থানার দড়ি সোনাকান্দা এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে শুভ (২১) নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার মৃত আশরাফ উদ্দিন আশু মিয়ার ছেলে শিশির আহাম্মেদ (২৬) ও একই এলাকার দেলোয়ার হোসেন মিয়ার ছেলে হিমন (২৭)।