News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

নবাগত এসপিতে নতুন নারায়ণগঞ্জ ভাবনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৬, ০৮:০৬ পিএম নবাগত এসপিতে নতুন নারায়ণগঞ্জ ভাবনা

নারায়ণগঞ্জ আইন-শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান অবনতি ঘটেছে এবং সাধারণ মানুষের মধ্যে গভীর আতঙ্কে বিরাজ করছে। এদিকে শিল্পনগরী নারায়ণগঞ্জে একের পর এক সহিংস ঘটনা, প্রকাশ্যে হামলা-খুন ও অপরাধমূলক কর্মকান্ড বাড়ছে বলে অভিযোগ উঠেছে। মাদকের ছড়াছড়িতে পাড়া মহল্লায় অপরাধের জগত রূপান্তর হয়েছে। ছিনতাই-ডাকাতি চুরি ঘটনায় রীতিমত নারায়ণগঞ্জে বিভিন্ন স্থানে দিনে বা রাতে বাইরে বের হওয়ায় আতঙ্ক কাজ করছে।

নারায়ণগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা নিয়ে অবনতি অভিযোগ উঠে তখনই জেলা পুলিশ সুপার বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিদায়ী এসপি মিজানুর রহমান মুন্সীকে ইতোমধ্যে হাইওয়ে পুলিশের এসপি পদে পদায়ন করেছেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার পদে মাদারীপুর এসপি হাবিবুর রহমান হাবিব ইতোমধ্যে যোগদান করেছেন। এতে নবাগত এসপি উপর নারায়ণগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নতুন করে ভাবনা সৃষ্টি হয়েছে।

আগষ্টের শেষ সময়ে নারায়ণগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন ও সার্বিক উন্নয়ন কর্মকান্ড দেখভালের দায়িত্ব পান সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ইতোমধ্যে তিনি নারায়ণগঞ্জের বিশেষ আইন-শৃঙ্খলা পরিস্থিতি সভা করেছেন। এবার তিনি নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানকে নিয়ে নতুন সাজে সাজাতে চান। যেখানে মাদক, সন্ত্রাস, ভূমিদূস্য, দখলবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি মত ঘটনা দমাতে পারবেন সেভাবে চালাতে চান।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান অন্তর্বর্তী সরকার ও বিএনপির সরকার আমলে তিনটি জেলা এসপি দায়িত্ব পালন করেছেন। একই সাথে সরকারের শীর্ষ পর্যায়ে নবাগত এসপি সাথে যোগাযোগ রয়েছে। যার ফলে স্থানীয় এমপিদের সমন্বয়ে শান্ত নারায়ণগঞ্জ ফিরে নিতে তিনি যথাযথ পদক্ষেপ নিবেন।

নারায়ণগঞ্জ জেলা সাতটি থানা ও ডিবি কার্যক্রম ইতোমধ্যে পরিবর্তনে বার্তা বইতে শুরু করেছে। নবাগত এসপি জেলা বিভিন্ন অপরাধ জগত নিয়ে জানতে শুরু করেছেন। সম্প্রীতি হত্যাকান্ড ও ঘটনাবহুল ব্যবস্থা নিয়ে কার্যক্রমগুলো গুছিয়ে নেয়ার চেষ্টা করছেন। জেলার সিনিয়র জুনিয়র কর্মকর্তাদের দায়িত্ব নিয়ে তদারকি করে যাচ্ছেন।

পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, নবাগত এমপি হাবিবুর রহমান অন্তর্বতী সরকার আমলে ফেনী ও মাগুরা এসপি দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লটারীতে তিনি মাগুরা থেকে মাদারীপুরে যোগদান করেন। এবার বিএনপির সরকার আমলে নারায়ণগঞ্জের এসপি দায়িত্ব পেয়ে ৩রা সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু করেছেন। দুই বছরে তিন জেলা এসপি দায়িত্ব পালনের অভিজ্ঞতা মিলিয়ে নারায়ণগঞ্জকে পূণাঙ্গ দায়িত্ববান কর্মকর্তা হিসেবে দেখাবেন।