News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

বিদায়ী পুলিশ সুপারকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা প্রদান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৯:৪৫ পিএম বিদায়ী পুলিশ সুপারকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা প্রদান

কর্মদক্ষতা, সর্বোচ্চ পেশাদারিত্ব ও মানবিক নেতৃত্বের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার স্বীকৃতিস্বরূপ বদলিজনিত বিদায় উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি কে সম্মাননা স্মারক প্রদান করেছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি ( এনজেইউ)।

বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর সকালে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু , সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ-সভাপতি মো. আসলাম,  কাজী আনিসুল হক হীরা, আবুল কালাম, ওয়ারদে রহমান, সাগর সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি নুরে আলম আকন্দ, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জাগো নারায়ণগঞ্জ ২৪ এর সম্পাদক শহিদুল্লাহ রাসেল, আব্দুল গাফফার লিটন, দৈনিক জনদর্পণ এর স্টাফ রিপোর্টার নুর ইসলাম, এন.এ.এন টিভির ফটোসাংবাদিক সুমন,  সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নারায়ণগঞ্জ জেলায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সকল প্রকার অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিক সেবার মান উন্নয়নে দৃশ্যমান ভূমিকা রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি।