নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, আজকে সরকার দলের ভিতরে অনেকে আছে বিএনপির নামধারী নেতৃবৃন্দ আছে। যারা বিগত সময়ে অন্যদের সাথে আতাঁত করে চলেছে। অনেকে বিগত নির্বাচনে আমাদের বিরোধীতা করেছে। শুধু বিরোধীতায় নয় অন্য প্রার্থীকে পাশ করার জন্য মাঠ পর্যায়ে কাজ করেছে। এই ধরনের চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার সময় আসছে। মাত্র ছয় মাসের সরকারকে যদি ৫ বছরে স্থায়ীত্ব করতে না পারি, তাহলে জনগণের অনেক প্রত্যাশা ধ্বংস হবে। আমাদের অবশ্যই সকলকে নিয়ে চলতে পারলে বিএনপির সরকার সফল হবে।
সেপ্টেম্বর বাদ আসর বন্দর নবীগঞ্জ পূর্বপাড়ায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর বিএনপির সদস্য আমিনুর ইসলাম মিঠু, আওলাদ হোসেন, অ্যাডভোকেট রানা, সাবেক দপ্তর সম্পাদক হান্নান সরকার, সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদ।
আবুল কালাম আরও বলেন, যার গুন আছে তার সমালোচনা আছে। আমরা যারা সরকারে আছি অনেক জনগণ আমাদের কাছে প্রত্যাশা আছে। এই সমস্যা সেই সমস্যা আছে সেগুলো সমাধান করা চাইবেন এটাই স্বাভাবিক। বিগত ৪৮ বছরের সমস্যাগুরো ভোগ করে আসছে, তারা এখন ছয় মাসে মধ্যে অস্থির হয়ে আসছে। মনে হচ্ছে আকাশ থেকে ফেরেশতা নেমে সমাধান করে দিবে, বিগত সময়ে তারা কোথায় ছিলো- এই যন্ত্রণা ভোগ করে নাই। এখন রাজনৈতিক খেলা চলছে, সেই থেকে সব নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে।


































আপনার মতামত লিখুন :