নারায়ণগঞ্জ শহরের ৫নং ঘাটের টোল প্লাজায় সদর নৌ থানার এএসআই মো. আব্দুল মান্নানের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় জনসম্মুখে অসংলগ্ন আচরণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘটনা ঘটে।
ভিডিওর সূত্র ধরে খেয়াঘাটের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার মধ্যরাতে হঠাৎ করে বন্দর ৫নং ঘাটে গিয়ে মদ্যপ অবস্থায় মাতলামি শুরু করেন এএসআই আব্দুল মান্নান। এসময় তিনি নিজের এবং সেখানে উপস্থিত দুই ব্যক্তির মোবাইল ফোন ভেঙে ফেলেন বলে অভিযোগ রয়েছে। ঘাটে টাকা রাখার একটি বাক্স থেকে টাকা নিয়ে আশপাশে ছড়িয়ে দেন এবং অস্বাভাবিক আচরণ করতে থাকেন। একপর্যায়ে উপস্থিত জনতা তাকে আটকে রাখে। পরে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা দেওয়ার কথা বলেন এএসআই মান্নান। ছড়িয়ে পড়া ভিডিওতে এএসআই আব্দুল মান্নানকে গালাগালি ও গান গাইতেও শোনা যায়।
নারায়ণগঞ্জ নৌ পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, বর্তমানে এএসআই মান্নানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর তার বিরুদ্ধে যে ব্যবস্থা যে নেওয়া যায় নেওয়া হবে।



































আপনার মতামত লিখুন :