News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

বুলবুল হত্যায় খুনিদের ফাঁসির দাবিতে স্মারকলিপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৯:৪৮ পিএম বুলবুল হত্যায় খুনিদের ফাঁসির দাবিতে স্মারকলিপি

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল-আমীন ওরফে বুলবুল নিহতের ঘটনায় খুনিদের ফাঁসির দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ও স্থানীয় এলাকাবাসী উদ্যোগে বন্দরে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে।

বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর বিকেল ৫টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা এলাকায় প্রতিবাদ সমােবশ শেষে বন্দর থানায় এ স্মারকলিপি প্রদান করা হয়।

প্রতিবাদ সমাবেশ শেষে স্মারকলিপি প্রদানকালে উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি  মাওলানা দ্বীন ইসলাম, একই কমিটির সহ সভাপতি

নুর হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক, আব্দুল হক, জোবায়ের হোসেন ও ইসমাইল ও নিহত জাহিদ আল-আমীন  বুলবুলের ছোট ভাই মুন্নাসহ প্রমুখ।

উল্লেখ্য, গত ২০ আগস্ট  নারায়ণগঞ্জ বন্দরে নাসিক ২১নং ওয়ার্ডের বন্দর শাহী মসজিদ বউ বাজার দত্তবাড়ি সিকদার মালেক সাহেবের বাড়ির সামনে পূর্ব শত্রুতার জেরে কিশোর গ্যাং লিডার শেখ সিফাত ওরফে কাটা সিফাতসহ তাঁর বাহিনীর সদস্যদের হামলায় জাহিদ আল আমিন ওরফে বুলবুল নিহত হন। এ ঘটনায় মূল অভিযুক্তসহ ১১ জনকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।