News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৬, ০৭:৩০ পিএম নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চুনকা পাঠাগারের সামনে থেকে শুরু করে প্রেসক্লাব পর্যন্ত এই বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়।

এর আগে এই র‌্যালীকে কেন্দ্র করে এদিন দুপুরের পর থেকেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খ- খ- মিছিল নিয়ে চুনকা পাঠাগারের সামনে সমবেত হতে থাকেন। এরপর বিএনপির সহ বিভিন্ন অঙ্গ সহযোগি নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে বেশ জাকজমকপূর্ণভাবে র‌্যালী অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।