নারায়ণগঞ্জে সেবা মূলক সংগঠন বিদ্যানিকেতন ট্রাস্ট এবং লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির যৌথ আয়োজনে বিদ্যানিকেতন হাই স্কুলে দিনব্যাপী চক্ষু, ডায়াবেটিক, রক্ত পরীক্ষা ও চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
২০০ জন চক্ষু রোগী পরীক্ষার পর ৩৫ জন রোগীকে লায়ন্স শহীতুন নেছা আই হাসপাতালের মাধ্যমে চোখের ছানি অপারেশন করে বিনামূল্যে লেন্স স্থাপন করা হয়।
এছাড়া চোখের রোগীদের পরীক্ষা করে ওষুধ বিতরণ করা হয়েছে।
উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্নর মহসিন ইমাম চৌধুরী, প্রাক্তন জেলা গভর্নর শংকর কুমার রায় মনা, প্রথম ভাইস জেলা গভর্নর ইমরান ফারুক মঈন, নারায়ণগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান এডভোকেট নবী হোসেন ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের ও বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান সভাপতি আবদুস সালাম, সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, মনির হোসেন খান, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান, লায়ন্স জেলার কেবিনের সেক্রেটারী অ্যাডভোকেট শফিক, কেবিনেট ট্রেজারার লায়ন খাদিজা বিনতে মনির তিয়াসা, রিজিওন চেয়ারম্যান লায়ন দেবদাস সাহা,লায়ন আবদুর রহমান লিটন, বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা প্রমুখ।






































আপনার মতামত লিখুন :