News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

ফতুল্লায় বিএনপি নেতা মোহনের পদ স্থগিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফতুল্লা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৬, ০৭:২৯ পিএম ফতুল্লায় বিএনপি নেতা মোহনের পদ স্থগিত

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় মোহন আহমেদ (মমিন)-এর প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব ধরনের পদ স্থগিত করা হয়েছে।

বুধবার ২ সেপ্টেম্বর ফতুল্লা থানা বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম টিটু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফতুল্লা থানার রামারবাগ এলাকার জালাল আহমেদের ছেলে মোহন আহমেদ (মমিন)-এর বিরুদ্ধে ফতুল্লা থানা বিএনপির শীর্ষ নেতাদের উপর হামলা ও হত্যার চেষ্টার অভিযোগ উত্থাপিত ও তা প্রমাণিত হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকা-ে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ২ সেপ্টেম্বর থেকে তাকে ফতুল্লা থানা বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে স্থগিত করা হলো।

উল্লেখ, মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকেলে ফতুল্লার রামারবাগ এলাকাশ সুপার স্টার কোম্পানির একটি ট্রাকের ধাক্কায় মোহনের বাড়ির বাইরের একটি সিঁড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে, মোহন, আলতাফসহ কয়েকজন ট্রাক চালককে মারধরসহ ট্রাকটি রাস্তায় মাঝখানে দাঁড় করিয়ে রাখেন। এতে রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার ও সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান বিষয়টি দেখতে পান।

এ সময় বিএনপি নেতা রুহুল আমিন সিকদার প্রতিবাদ জানিয়ে বলেন, এভাবে চড়-থাপ্পড় না মারলেও পারতেন। এ কথা বলা মাত্রই আলতাফ ও মোহন গংরা ক্ষিপ্ত হয়ে রুহুল আমিন সিকদারের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে হত্যার চেষ্টা করে। সন্ত্রাসীদের এই হামলায় তারা দুজন গুরুতর আহত হন।

এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির নেতৃবৃন্দ জানান, দলে শৃঙ্খলা ও আদর্শ বজায় রাখতে যেকোনো অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।