বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালিতে হাতাহাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ১ সেপ্টেম্বর সকাল ১১টায় শহরের মিশনপাড়া এলাকা থেকে মিছিল বের হয়ে চাষাঢ়া সমবায় মার্কেটের সামনে পৌছানোর পর এ হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় স্বেচ্ছাসবক দল নেতা রাইয়ান এর নেতৃত্বে একটি গ্রুপ মহানগর বিএনপির সদস্য ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত শাহীন আহম্মেদকে মারধর করতে দেখা গেছে। সেখানে পাশেই ছিলেন সাখাওয়াত হোসেন।
তবে ঠিক কি কারণে এই হাতাহাতির ঘটনাটি ঘটে তার স্পষ্ট কারণ জানা যায়নি। হাতাহাতির এক পর্যায় সামনে উপস্থিত থাকা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান শাহীন আহম্মেদকে ছাড়িয়ে নিয়ে পরিস্থিতি শান্ত করেন।
শাহীন আহম্মেদ জানান, মারামারির কোনো ঘটনা ঘটেনি। মিছিলে নেতাকর্মীদের সামনের সারিতে আসতে ধাক্কা ধাক্কা নিয়ন্ত্রণ করতে একটু হট্টগোলা হয়েছে এছাড়া তেমন বড় কিছু ঘটেনি।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মহানগর বিএনপির সদস্য শাহীন আহম্মেদ এক গ্রুপ কিলঘুষি মারা সহ তার পড়নের গেঞ্জি টানতেও দেখা গেছে। এ সময় সামনে থাকা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দ্রুত শাহীন আহম্মেদ কে সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উল্লেখ্য, সম্প্রতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলেও এমন বিশৃঙ্খলা ঘটতে দেখা গেছে। সে সময় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাতি দিয়ে নেতাকর্মীদের পেটাতে দেখা গেছে। এ সময় তিনি নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানকেও ছাতা দিয়ে আঘাত করতে দেখা যায়।


































আপনার মতামত লিখুন :