News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

তারেক রহমানের নির্দেশনায় আমরা এগিয়ে যাচ্ছি : দিপু ভূইয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৬, ০৮:৩৮ পিএম তারেক রহমানের নির্দেশনায় আমরা এগিয়ে যাচ্ছি : দিপু ভূইয়া

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেছেন, এই দিনে প্রথমেই মনে পড়ে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। যার প্রতিষ্ঠিত দল বিএনপির মাধ্যমের দেশের উন্নয়নের জোয়ার বইছে। এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনার দিক নির্দেশনায় আমরা চলছি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালীপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চুনকা পাঠাগারের সামনে থেকে শুরু করে প্রেসক্লাব পর্যন্ত এই বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়।

মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান আমাদেরকে দেখিয়ে যাচ্ছে কিভাবে করে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। উনি দেখিয়ে যাচ্ছেন এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো সহযোগিতার প্রয়োজন হয় না। নিজের শক্তিতেই আমরা এগিয়ে যেতে পারি। নিজের শক্তিতেই আমরা অন্যান্য দেশের সাথে বুক ফুলিয়ে চলতে পারি।

এসময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।