বন্দর থানায় মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পলাতক আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং মাদকসেবীসহ মোট ২৮ জন আসামিকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ধামগড় ও মাধবপাশা এলাকায় অভিযান চালিয়ে বন্দর উপজেলা ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শফিউল আলম (৪৬) এবং ২নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি কবির ওরফে মোশারফ হোসেনকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।
এজাহারনামীয় আসামি মোঃ রাকিব ওরফে রকি (২৮), লোকনাথ দাস (৩০), হেলাল উদ্দিন (২৫) এবং মোঃ রুবেলকে (৩০) গ্রেফতার করা হয়।
এছাড়া ১৪ সেপ্টেম্বর রাতে কুশিয়ারা টিনের মসজিদের মোড় এলাকা থেকে হিমেল (২৬) ও মোঃ সাগরকে (২৫) গ্রেফতার করা হয়।
পৃথক মাদক মামলায় মো. মোখলেছুর রহমান শুভ (৩০), মোঃ আউয়াল মিয়া (৪৮), মোঃ জাকারিয়া হোসেন ওরফে শুভ (৩০) এবং অপূর্ব (২৪)-কে গ্রেফতার করা হয়। পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা মূলে জাহিদুর হাসান বাবু এবং মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ১৫ জন মাদকসেবীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ২৮ জন আসামির বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


























-20260912144331.jpg)









আপনার মতামত লিখুন :