নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বন্দর উপজেলা ভ্রমণকালে উপজেলা পরিষদে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বন্দর উপজেলা পরিষদে গিয়ে এই দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সেবা প্রার্থীদের জন্য অপেক্ষার স্থান “অন্তরে বন্দর” উদ্বোধন, অসহায় মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ ও উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়। সেই সাথে বন্দর থানা পরিদর্শন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরবর্তীতে কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন ও পরিদর্শন এবং মদনপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। উভয় স্থানে বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)।





























-20260912144331.jpg)








আপনার মতামত লিখুন :