News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

৩৬ অস্ত্র উদ্ধারের আশ্বাস ডিসি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৭:৫৭ পিএম ৩৬ অস্ত্র উদ্ধারের আশ্বাস ডিসি

বন্দর থানা পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, বন্দর থানার জিডি গ্রহণ থেকে তদন্ত কার্যক্রমের শেষে চার্জশীর্ট প্রদান, মাদকদ্রব্য, হাজত খানা ও অস্ত্র খানা। মাদক বিরোধী অভিযান, কিশোর গ্যাং, ছিনতাই চাঁদাবাজি অপহরণে আরো তৎপরতা বাড়ানোর দিকনির্দেশনা দিয়েছি। সাধারণ মানুষের আস্থা বাড়াতে টহল থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম বৃদ্ধিতে কাজ করা হচ্ছে।

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ কার্যালয় ও বন্দর থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার ও বন্দর থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন।

বন্দর উপজেলা নিয়ে জেলা প্রশাসক বলেন, আগত নাগরিক সেবা দেয়ার জন্য উপজেলায় অন্তরে বন্দর নামে বসা স্থান করা হয়েছে। উপজেলার চারপাশে আর্বজনা পরিস্কার পরিচ্ছন্নতা করা হয়েছে। পুরো ক্যাম্পাসটা পরিস্কার করা হয়েছে ভালো উদ্যোগ। ডেঙ্গু প্রতিরোধের জন্য পুরো ক্যাম্পাস ও আশেপাশে স্থান পরিস্কার করা হয়েছে। এই কার্যালয় সহ প্রধানমন্ত্রীর নির্দেশনায় আশেপাশে সাধারণ মানুষ যেখানে বসবাস করছে সেগুলো পরিস্কার কার্যক্রম নেয়া হয়েছে।

ইউপি নির্বাচন নিয়ে জেলা প্রশাসক বলেছেন, আমাদের ম্যাসেজ হলো জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে পৌছে দিয়েছি। যারা ইউপি নির্বাচনে যারা অংশ গ্রহণ করতে চান। তাদের উদ্দেশ্যে বলতে চাই, জনপ্রতিনিধি নির্বাচিত হতে চান জনগণের কাছে যেতে হবে-অন্যকিছু পদ্ধতি জানা নেই। জনগণের কাছে সম্পৃক্ততা বাড়াতে হবে যারা নির্বাচন অংশগ্রহণ করতে চায়। নাগরিক উদ্দেশ্যে বলতে চাই, জনপ্রতিনিধি চয়েস করতে যোগ্য প্রার্থীকে ভোট দিন।

সম্প্রীতি বন্দরে ঝটিকা মিছিল নিয়ে ডিসি বলেন, ইতোমধ্যে আমরা মিছিলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। বাছাই করে বেশ কিছু মিছিল মিটিং আমরা প্রতিরোধ করেছি। দুই একটা ছোট খাটো ঘটনা ঘটেছে সেগুলো আমরা বাছাই করে গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

লুট হওয়া অস্ত্র নিয়ে জেলা প্রশাসক বলেন, সরকারী লুট হওয়া অস্ত্রগুলো আমরা প্রতিমাসে একটা দুইটা করে উদ্ধার করা হচ্ছে। প্রত্যেক মাসে সাতটি থানা র‌্যাব অস্ত্রগুলো উদ্ধার করে যাচ্ছে। এখনো আমাদের তথ্য মতে ৩৬টি অস্ত্র মিসিং আছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে পূর্বে এই অস্ত্রগুলো উদ্ধার করতে সম্ভব হবো। জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে করেছি আগামীতে নির্বাচনগুলো সুন্দর পরিবেশ সম্পন্ন করতে পারবো।