News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

জেলা মহিলা সংস্থায় পুরস্কৃত হচ্ছেন দোসর!


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৯:৪১ পিএম জেলা মহিলা সংস্থায় পুরস্কৃত হচ্ছেন দোসর!

নারায়ণগঞ্জে জেলা মহিলা পরিষদের চেয়ারম্যান পদে নিয়োগ নিয়ে চলছে নানা গুঞ্জন। ইতোমধ্যে এই পদে দল থেকে মনোনয়ন দেয়া নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকেই ইতোমধ্যে দলীয় নেতারাই মহিলা পরিষদের চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। সেই সাথে ত্যাগীদের বাদ দিয়ে সুবিধাভোগীদের আরো সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছেন মহানগর বিএনপির শীর্ষ এক নেতার বিরুদ্ধে।

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান পদের জন্য বেশ কয়েকজন নারী নেত্রী আবেদন করেছেন। যাদের মধ্যে অন্যতম হলে প্রবীণ নারী নেত্রী রাশিদা জামাল। এছাড়াও আরো আবেদন করেছেন জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। বিএনপির এই তিন নেত্রীর বাইরেও আবেদন করেছেন নব্য বিএনপি হয়ে উঠা সাবেক মেয়র আইভীর অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আফসানা আফরোজ বিভা।

আফসানা আফরোজ বিভা বাধে বাকি তিনজন নেত্রীই অতীতে দলের প্রতি নিবেদিত ছিলেন। আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। মামলার আসামি হয়ে জেল খেটেছে। অন্যদিকে আফসানা আফরোজ বিভা আওয়ামী লীগের ১৭ বছর সাবেক মেয়র আইভীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিল। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সাথেও ছিল ঘনিষ্ঠতা। তার স্বামী হাসান আহম্মেদ এবং ভাসুর মজিদ খন্দকার বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত  থাকলেও তিনি কোনোদিনও বিএনপি রাজনীতি করেননি। বিএনপিতে বিভার কোনো সদস্য পদও নেই। মহিলা দলে জেলা অথবা মহানগরে তিনি সাধারণ সদস্য না বলেও নিশ্চিত করেন দুটি সংগঠনের সভানেত্রীরা।

কিন্তু হঠাৎ করেই ২০২৪ সালের ৫আগস্টের পর তিনি বিএনপি নেত্রী বনে যেতে শুরু করেন। বিশেষ করে মহানগর বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ পাওয়ার পর থেকে আফসানা আফরোজ বিভা নিজেকে বিএনপি হিসেবে মেলে ধরতে শুরু করেন। সাবেক নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র হিসেবে খুব সহজেই তিনি সিটি প্রশাসকের কাছাকাছি চলে যান এবং আস্থাভাজন হয়ে উঠেন। সেই সুবাধে অতীতে যারা দলের জন্য নিবেদিত ছিলো সেই সকল ত্যাগী নেত্রীদের উপেক্ষা করে সাখাওয়াত হোসেন খান বিভাকে বাড়তি সুবিধা দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। সেই সাথে বিভাকে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান বানাতেও গুরুত্বপূর্ণ পালন করছেন বলেও অভিযোগ উঠতে শুরু করেছে।

ইতোমধ্যে বিএনপি নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা পরিষদের চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে ত্যাগীদের মূল্যায়িত করার আহবান জানিয়েছেন।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ লিখেছেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কাছে ত্যাগী নেত্রী হেরে যাচ্ছে কারণ যেখানে অর্থ  সুন্দর্য বেশি প্রাধান্য পাচ্ছে। ডিসি অফিস সিস্টেম হয়ে গেছে, জনাব তারেক রহমানের কথার কোন মূল্যায়ন করছে না। উনি বলেছেন কোন দোসরদের জায়গা হবে না। নারায়ণগঞ্জে সর্বপ্রথম দোসরকে পুরস্কৃত করা হচ্ছে।

মহানগর কৃষকদলের সাবেক সভাপতি রানা মুজিব লিখেছেন, নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নিয়ে স্থানীয় কিছু চাটুকার রাজনীতিবিদ তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য উঠে পড়ে লেগেছে। রহিমা শরীফ মায়া আপা ছাত্র জীবন থেকে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। বর্তমানে নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী(রহিমা শরীফ মায়া)  গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন,  আমাদেরকে উৎসাহ দিয়েছেন। হামলা মামলা ভয় ভীতি অত্যাচার নির্যাতন উপেক্ষা করে দলের প্রতিটি আন্দোলন সংগ্রামের প্রোগ্রামে তার উপস্থিতি চোখে পড়ার মতো এবং ঢাকার পল্টন ময়দান থেকে গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছিলেন। একটি কুচক্রীমহল রহিমা শরীফ মায়াকে মাইনাস করে নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান বানানো পায়তারা করতেছে যিনি কখনো বিএনপি-র আন্দোলন সংগ্রাম তো দূরের কথা জেলা বিএনপির মহানগর বিএনপির জাতীয় প্রোগ্রাম গুলিতে তো তাকে কখনো দেখা যায়নি। তিনি তখন কাদের সাথে নিয়ে জাতীয় প্রোগ্রামগুলো এটেন্ড করেছিলেন নারায়ণগঞ্জের সাংবাদিক মহল থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে বিএনপি নেতা কর্মীরা জানেন এবং ছবিসহ আছে।

যদি রহিমা শরীফ মায়ার মত দলের জন্য নিবেদিত কর্মীকে পাঁশ কাটিয়ে সুবিধাভোগীদের সুবিধা দেওয়ার চেষ্টা করা হয় এর পরিনাম হবে ভয়াবহ, আমি নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই দয়া করে প্রেসক্রিপশন এর মাধ্যমে যেনো বিতর্কিত কাউকে এখানে প্রমোট করা না হয়।

মনে রাখবেন তৃণমূলকে মাইনাস করার চেষ্টা করবেন আপনারা নিজেরাই একদিন অটোমেটিক মাইনাস হয়ে যাবেন। এটাই প্রকৃতির নিয়ম। তাই আবারও বলছি সময় থাকতে শুধরে নিন।

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু লিখেছেন, অন‌অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শে পরিশ্রমী ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে যারা ইনজাস্টিস করবে, সৃষ্টিকর্তা তাদের প্রতি ইনজাস্টিস করবে। সেটা সময়ের সাপেক্ষে ব্যাপার।