টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও সংঘাতের পর নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে ফিরতে শুরু করেছে স্বাভাবিক কর্মপরিবেশ। দুই দিনের ছুটি শেষে রোববার সকাল থেকে ফতুল্লাসহ বিভিন্ন এলাকার কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। তবে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি, আন্দোলনের প্রভাব এবং ভবিষ্যতে নতুন করে অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কা পুরোপুরি কাটেনি। ফলে কর্মস্থলে ফিরলেও শ্রমিক ও মালিক উভয় পক্ষের মধ্যে রয়ে গেছে এক ধরনের অনিশ্চয়তা।
রোববার সকালে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, রামারবাগ ও নয়ামাটি এলাকার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বিজিবির সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়। গুরুত্বপূর্ণ সড়ক ও কারখানার আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও দায়িত্ব পালন করতে দেখা গেছে। নারায়ণগঞ্জে বিজিবির নয় প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ জানান, শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে। তারা আর আন্দোলনে না যাওয়ার কথা জানিয়েছেন। এরপরও কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোববার পর্যন্ত নারায়ণগঞ্জে কোনো কারখানা বন্ধ হয়নি বলেও জানান তিনি।
তবে কারখানায় শ্রমিকদের উপস্থিতি বাড়লেও আন্দোলনের মূল কারণ এখনো পুরোপুরি সমাধান হয়নি। পোশাকশ্রমিকদের দীর্ঘদিনের দাবি, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনি¤œ মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। দ্রব্যমূল্য, বাড়িভাড়া ও দৈনন্দিন ব্যয়ের সঙ্গে এই মজুরি সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি শ্রমিকদের। এ কারণে নতুন মজুরি কাঠামো ঘোষণার আগ পর্যন্ত তাদের মধ্যে অসন্তোষ থাকার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে শ্রমিকদের মজুরি পুনর্র্নিধারণে সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা শেষে আগামী ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা একমত হন। জানুয়ারি থেকে বর্ধিত মজুরি কার্যকরের প্রত্যাশার কথাও জানানো হয়েছে। তবে নতুন কাঠামোয় সর্বনিম্ন মজুরি কত হবে, তা এখনো নির্ধারণ হয়নি। ফলে শ্রমিকদের ৩০ হাজার টাকার দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
শ্রমিক আন্দোলনের প্রভাব নিয়ে উদ্বিগ্ন শিল্প মালিকরাও। কয়েক দিনের বিক্ষোভ ও সংঘাতের কারণে কিছু কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। পাশাপাশি বিদেশি ক্রেতাদের কারখানা পরিদর্শনও বাতিল হয়েছে। এতে ভবিষ্যতে ক্রয়াদেশ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।




















(1)-20261105094442.jpg)
(5)-20261106124722.jpg)
(12)-20261108104635.jpg)










(6)-20261106125255.jpg)
-20261104095621.jpg)




আপনার মতামত লিখুন :