News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

নারায়ণগঞ্জবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা মুফতি ইসমাঈল সিরাজীর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৯:৫৫ পিএম নারায়ণগঞ্জবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা মুফতি ইসমাঈল সিরাজীর

১৮ ফেব্রুয়ারী বুধবার নারায়ণগঞ্জ-৪ আসনে হাতপাখা প্রতীকের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী নারায়ণগঞ্জ-৪ আসনের সর্বস্তরের জনগণকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, মাহে রমজান তাকওয়া অর্জনের মাস, আমরা এমাসে ইবাদত বন্দেগিতে নিজেদের ব্যস্ত রাখি। রমজান আমাদের তাকওয়ার শিক্ষা দেয়, ন্যায়পরায়ণতার শিক্ষা দেয়।

তিনি বলেন, আমাদের সকলকে মাহে রমজানের শিক্ষা নিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।