News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি ইসলামী আন্দোলনের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৬:৫৭ পিএম দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে শুক্রবার ২০ ফেব্রুয়ারি বাদ জুমআ ডিআইটি চত্বর থেকে স্বাগত মিছিল বের হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি মুফতি হাবিবুল্লাহ হাবিব, সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদ বিলাল খান, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, যুব নেতা হাফেজ রবিউল, ছাত্র নেতা খালেদ সাইফুল্লাহ সানভীর প্রমুখ নেতৃবৃন্দ।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, রমজান আসলে বরাবরের মত দ্রব্যমূল্য কেন যেন আকাশচুম্বী হয় তা বুঝে আসে না। কয়েকদিন আগেও লেবুর দাম, শসার দাম যা ছিল, এখন প্রায় দ্বিগুন।

আজ এ মিছিল থেকে দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানাচ্ছি।

আমরা নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ করবো, বাজারের হালচাল, চাঁদাবাজি, দুর্নীতি ও যানযট রোধের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করুন। আপনাদের ভাল কাজের সাথে আমরা আছি এবং প্রশংসা করবো। কিন্তু দেশ, মানবতা ও ইসলামের বহির্ভূত কাজের প্রতিবাদ করব। আমরা চাই নতুন বাংলাদেশ সুখী, সমৃদ্ধ ও কল্যাণকর হোক।

তিনি আরও বলেন, ভোট কম দেখিয়ে আমাদের কর্মীদের মনোবল দুর্বল করা যাবে না। আমরা সুদূরপ্রসারী, দূরদর্শী ও মানুষের কল্যাণে রাজনীতি করি। ইসলামী শরিয়াহ বাস্তবায়নের চেষ্টা প্রচেষ্টা হল ইবাদত। তাই আমাদের আন্দোলন ঝিমিয়ে বা দুর্বল হয়ে যাওয়ার মত কিছু নয়। কল্যাণের আন্দোলনের কোন পরাজয় নেই।