পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সাথে জড়িতদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন ডিআইটি রেলকলোনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা আব্দুল আউয়াল। শুক্রবার ২০ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসের প্রথম জুমআ নামাজের পূর্বে খুতবায় তিনি এ ঘৃণা প্রকাশ করেন।
তিনি বলেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস, সংযমের মাস, রহমতের মাস। এই মাসে মহান আল্লাহ্ রহমত নাজিল করেন। বিশ্বের যে কোন দেশে এই রমজান মাসে নিতপণ্যের মূল্যের উপর ছাড় দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে এর উল্টো। আমাদের দেশে এই রমজান মাসে সব কিছুর দাম প্রায় দ্বিগুন হয়ে যায়। ব্যবসায়ীরা এটা চিন্তা করেনা সারা বছর জুড়েই আমরা ব্যবসা করি সেখানেও আমাদের মুনাফা হয়। পবিত্র রমজান মাসটাও আমরা সারা বছরের মত ব্যবসাটা পরিচালনা করি। কিন্তু আমাদের দেশে এটা দেখা যায়না, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের। রমজান আসলে আমাদের দেশে জিনিসপত্রের দাম এমন ভাবে বৃদ্ধি পায় গরীব মেহনতি মানুষের রোজা রাখাই কষ্টসাধ্য হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক।






































আপনার মতামত লিখুন :