News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

রমজানের প্রথম জুমআ’য় মুসুল্লীদের ঢল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১০:২৭ পিএম রমজানের প্রথম জুমআ’য় মুসুল্লীদের ঢল

পবিত্র মাহে রমজান মাসের দ্বিতীয় দিনে প্রথম জুমআ’র দিনে নগরীর ডি.আই.টি রেলকলোনি কেন্দ্রীয় জামে মসজিদে মুসুল্লীদের ঢল লক্ষ্য করা গেছে। শুক্রবার ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান মাসের প্রথম জুম্মায় তিন তলা মসজিদের পুরো স্থান কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।

মসজিদের ভেতরে জায়গা না পেয়ে আগত মুসুল্লীরা মসজিদের সামনের খালি প্রাঙ্গণ এবং পাশের খালি জায়গায় নামাজের ব্যবস্থা করা হয়, এতেও জায়গা না হওয়া বাইরে যান চলাচলের বিবি রোডে কাতারে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়। পরে মুসুল্লীরা সেখানে জায়নামাজ পেতে নামাজ আদায় করেন।

শিশু, থেকে তরুণ বৃদ্ধারাও প্রথম জুমআ’য় উপস্থিত হয়ে নামাজ আদায় করেছেন। হাজার হাজার ধর্মপ্রাণ মুসুল্লি এদিনে ডি.আই.টি রেল কলোনি কেন্দ্রীয় জামে মসজিদে জুমআ’র নামাজ আদায় করেন।