News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি দাবা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৯:১৮ পিএম নারায়ণগঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি দাবা

নারায়ণগঞ্জ রয়েল চেস ক্লাব আয়োজিত ২দিন ব্যাপী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট শুক্রবার সকাল ১০টা হতে শুরু হচ্ছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিন ব্যাপী সুইসলীগ পদ্ধতির এই টুর্ণামেন্টের উদ্বোধণ করবেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসূফ খান টিপু।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মো. রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হানিফ সরদার।

সংগঠনের সভাপতি খুরশিদ আলম মনিরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম।