নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকায় ২টি ইটভাটা থেকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিন নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।
জরিমানা প্রাপ্ত দুইটি ইটভাটা হলো বক্তাবলী এলাকার পূর্ব গোপালনগর সান ব্রিকস ম্যানুফেকচারারকে ১ লক্ষ ৩০ হাজার টাকা ও একই এলাকার মেসার্স এ এস বি ব্রিকস ম্যানুফেকচারারকে ১ লক্ষ ২০ হাজার টাকা। সেই সাথে এই দুইটি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযানের সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টীম। সেই সাথে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।
নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারাখানা কিংবা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।































-20260603135648.jpg)









আপনার মতামত লিখুন :