ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সে্ক্রেটারি সুলতান মাহমুদ বিবৃতিতে বলেছেন, দেশের মানুষের সামর্থ্য চিন্তা করে জ্বালানি ও বিদ্যুতের দাম সমন্বয় করার আহ্বান জানাচ্ছি। বিগত দিনে দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। এতে সাধারণ মানুষের হিমশিম খেতে হয়।
নেতৃদ্বয় আরও বলেন, জ্বালানির দাম ওঠানামা করে। কিন্তু দেশে জ্বালানির দাম কেবলই বাড়ে এবং এর প্রতিক্রিয়ায় দ্রব্যমূল্যও কেবলই বৃদ্ধি পায়। কখনোই জ্বালানির দাম কমতে দেখা যায় না এবং জ্বালানির দাম বৃদ্ধিজনিত কারণে বেড়ে যাওয়া দ্রব্যমূল্যকেও কখনো কমতে দেখা যায় না। বিদ্যুতের দাম জনগণের সামর্থ্য-এর কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে।
তারা আরও বলেন, সামগ্রিক মুদ্রাস্ফীতির কারণে মানুষের জীবনযাপন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। নতুন সরকার আসার পরে মানুষ আশায় বুক বেঁধেছিল। সেই আশার গুড়ে সরকার নিয়মিত বালি ছিটিয়ে যাচ্ছে। বৈশ্বিক চাপসহ নানামুখী সমস্যা মোকাবিলা করার জন্যই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার যদি সব চাপ জনতার ওপর চাপিয়ে দেয়, তাহলে সরকারের অপরিহার্যতা-সম্পর্কিত ধারণা দুর্বল হয়। তাই সরকারকে আবারও বলব, মানুষের আর্থিক বোঝা লাঘব করুন।































-20260603135648.jpg)









আপনার মতামত লিখুন :