News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

কুমিল্লার সিভিল সার্জন হলেন বন্দরের জহিরুল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ০৭:০৪ পিএম কুমিল্লার সিভিল সার্জন হলেন বন্দরের জহিরুল

নারায়ণগঞ্জ জেলা পার্শ্ববতি কুমিল্লা জেলার সিভিল সার্জন পদে নিয়োগ পেয়েছেন বন্দর উপজেলার তিনগাঁওয়ের ছেলে ডা. মো. জহিরুল ইসলাম। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) দায়িত্ব পালন করছেন।

১৯ আগষ্ট রাষ্ট্রপতি আদেশক্রমে যুগ্ম সচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশিরকে ঢাকা মহাখালির স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি করা হয়। তার স্থলে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জহিরুল ইসলাম নিয়োগ দেয়া হয়। একই সাথে ২৪ আগষ্টের মধ্যে অবমুক্ত করা না হলে স্ট্যান্ড রিলিজ করা হবে।

এদিকে সিভিল সার্জন পদোন্নতি পেয়ে ডা. মো. জহিরুল ইসলাম তার ফেসবুক পোষ্টে লিখেন, আল্লাহর অশেষ রহমতে আমি কুমিল্লার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ। এই যাত্রাপথে আমি আমার পরিবারের পাশাপাশি মেডিকেল কলেজের সকল জ্যেষ্ঠ ও কনিষ্ঠ সহকর্মীর পূর্ণ সমর্থন ও সহযোগিতা পেয়েছি। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অভিভাবকতুল্য আমার বন্ধু ডা. এ.এন.এম. মনোয়ারুল কাদির বিটুর পূর্ণ সহযোগিতা ও সমর্থন নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার নতুন কর্মস্থলে যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি, সেজন্য আমি সকলের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।