News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

বন্দরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গৃহবধূ কামরুন নেসার মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ০৯:২৬ পিএম বন্দরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গৃহবধূ কামরুন নেসার মৃত্যু

নারায়ণগঞ্জ বন্দরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২সন্তানের জননী কামরুন নেসার (৩৮) মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাত ৯টায় নারায়ণগঞ্জ সাইনবোর্ড প্রো -অ্যাকটিভ হাসপাতালে তার মৃত্যু হয়।

মরহুমা কামরুন নেসা নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার জাকির হোসেনের স্ত্রী।

সোমবার (১৭ আগস্ট) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উল্লেখিত হাসপাতালে ভর্তি হয় ওই নারী। মরহুমার নামাজের জানাযা বৃহস্পতিবার (২০ আগস্ট)  সকাল ১০টায় স্থানীয় সোনাকান্দা কিল্লা জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে মরহুমার মৃতদেহ দাফন সম্পন্ন করা হয়।