News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

বন্দরে গ্রামীণ সড়কের উন্নয়নের তাগিদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ০৭:৩৩ পিএম বন্দরে গ্রামীণ সড়কের উন্নয়নের তাগিদ

নারায়ণগঞ্জ বন্দরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রনয়ণ (জিআইএস- ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর - এলজিইডি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার।

উপজেলা প্রকৌশলী এসএম সামিন ইশরাকের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রজেক্টের পরামর্শক কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের এনালিস্ট ধরনী চাকমা,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আল মাহমুদ হাসান,ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ,পুলিশের উপ- পরিদর্শক মো. হানিফ মাহমুদ,  কলাগাছিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.জামান মিয়া,মুছাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শিবানী সরকার বলেন, জনকল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।গ্রামীণ জনপদের টেকসই উন্নয়নের জন্য স্থানীয় জনপ্রতিনিধি সহ সকল শ্রেনীর নাগরিকদের মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

এসময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড মেম্বার সহ বিভিন্ন পর্যায়ের নাগরিকরা উপস্থিত ছিলেন।

জনপ্রতিনিধিরা নিজনিজ এলাকার রাস্তা-ঘাট নিয়ে বক্তব্য রাখেন। বিশেষ করে উপজেলার  ফরাজিকান্দা-কলাগাছিয়া-সাবদি এবং গোকুল দাশের বাগ-জাঙাল-হালুয়াপাড়া রাস্তা সহ বেশ কয়টি গ্রামীণ সড়ক নিয়ে বিষদ আলোচনার পাশাপাশি সময়োপযোগী ও যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হয়।