News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

ডেঙ্গু রোধে বাড়িতে ফুলহাতা শার্ট প্যান্ট পড়তে হবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ০৭:২৭ পিএম ডেঙ্গু রোধে বাড়িতে ফুলহাতা শার্ট প্যান্ট পড়তে হবে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ডেঙ্গু মশা একটি বিপদ-এই বিপদে আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনে তারেক রহমানের প্রধানমন্ত্রী হবেন মেয়র হবেন। এই লক্ষ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের সামনের পদ চলতে হবে। আপনাদের পরিবারই হচ্ছে প্রথম শিক্ষালয়, সেখানে পিতা-মাতা আদেশ নির্দেশ সঠিকভাবে মানতে হবে। বিগত সরকার অবহেলা কারণে ছোট ছোট আপনাদের ভাই বোন মত আটশত শিশু মারা গেছে। গত বছর ডেঙ্গু রোগে নারায়ণগঞ্জ সহ সারাদেশে হাজারো মানুষ মারা গেছে। এতে আপনার পরিবাররে অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ডেঙ্গু রোধে শিক্ষা রুম, বাড়ি আঙ্গিনা, বাথরুমে পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। বাড়িতে লেখাপড়ার সময় ফুল হাতা শার্ট প্যান্ট পড়তে হবে। ডেঙ্গু মশা একটু ভিন্ন, এই মশাটা অনেক বড় এবং সকাল সন্ধ্যা আগে তৎপর হয়। এই মশা থেকে আমাদের শিক্ষার্থী ও তাদের পরিবারকে রক্ষা করতে হবে।

বৃহস্পতিবার ২০ আগষ্ট সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর অঞ্চলের ২২নং ওয়ার্ডের বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক প্রচার অভিযানে তিনি একথা বলেন।

বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম খান পাভেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ নূর কুতুবুল আলম, মেডিকেল অফিসার ডা. ইাফিয়া ইসলাম ও ডা. গোলাম মোস্তফা, বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি ও দৈনিক সমকালের স্টাফ ফটো সাংবাদিক মেহেদী হাসান সজীব, শিক্ষক প্রতিনিধি লিয়াকত আলী, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আজিজুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন, বন্দর থানা বিএনপি সভাপতি শাহেনশাহ আহম্মেদ ও বন্দর উপজেলা বিএনপির সহ-সভাপতি শিশির আহম্মেদ।

এরপর বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজের প্রাথমিক শাখায় মেয়ে শিক্ষার্থীদের মধ্যে জরায়ু ভ্যাকসিন বা এইচপিভি টিকা জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দেয়া উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।