News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

বন্দর থানা বিএনপি সাবেক সভাপতি আমান উদ্দিন আমানের মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ০৯:২০ পিএম বন্দর থানা বিএনপি সাবেক সভাপতি আমান উদ্দিন আমানের মৃত্যু

নারায়ণগঞ্জের  বন্দর থানা বিএনপি সাবেক সভাপতি আমান উদ্দিন আমান (৮২) আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৯ টায় নারায়ণগঞ্জ সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব রেখে গেছেন তিনি।

গত সোমবার (১৭ আগস্ট) হৃদরোগ ও ব্রেইন স্ট্রোকজনিত রোগে আক্রান্ত হয়ে  নারায়ণগঞ্জ সাইনবোর্ড প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি হন তিনি।

মরহুমের নামাজের জানাযা বাদ আছর মদনগঞ্জ সিটি করর্পোরেশন মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ার পর সিটি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

মরহুমের নামাজের জানাযায় মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি নেতা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপি নেতা আব্দুস সবুর খান সেন্টু, বন্দর থানা বিএনপি সাবেক সভাপতি হাজী নূর উদ্দিন, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সাবেক ছাত্রদল নেতা মাজহারুল আলম জোসেফসহ মহানগর  ও বন্দর থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী ও মরহুমের আত্মীয় স্বজনরা  অংশগ্রহণ করেন।