News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

বন্দরে বাবার সাথে অভিমান করে পুত্র সামির আত্মহত্যা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ০৯:২৩ পিএম বন্দরে বাবার সাথে অভিমান করে পুত্র সামির আত্মহত্যা

নারায়ণগঞ্জ বন্দরে পিতার সাথে অভিমান করে মাহমুদুল হাসান সামি (১৮) নামে হতাশাগ্রস্ত যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

আত্মহত্যাকারী মাহমুদুল হাসান সামি নোয়াখালী জেলার সদর থানার দক্ষিণ নাজিরপুর এলাকার মিজান মিয়ার ছেলে।

সে দীর্ঘদিন ধরে তার পরিবারের সাথে বন্দর খানবাড়ীস্থ  জনৈক জামাল হোসেনের ভাড়াটিয়া বাড়ীতে বসবাস করে আসছিল।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত ৯টার মধ্যে যে কোন সময়ে উল্লেখিত ভাড়াটিয়া ঘরে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, আত্মহত্যাকারী যুবক মাহমুদুল হাসান সামি বখাটেদের সাথে চলাফেরা করার ঘটনায় তার পিতা তাকে  গালমন্দ করে।

এ ঘটনায় সে তার ভাড়াটিয়া ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে  লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।